সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করে গ্রেপ্তার করার জন্য চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) এই চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান।

ইন্টারপোলের সঙ্গে সংস্থাটির প্রতিটি সদস্য দেশের কেন্দ্রীয় যোগাযোগ ও সমন্বয়কারী সংস্থা হলো এনসিবি। বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে এনসিবি অবস্থিত। এনসিবি আন্তর্জাতিক অপরাধী ও পলাতক ব্যক্তিদের তথ্য আদান-প্রদান ও গ্রেপ্তারে কাজ করে।