বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুগলের বিশেষ ‘ব্যাক টু স্কুল’ অফার! এখন ১ বছরের (১২ মাস) জন্য সম্পূর্ণ বিনামূল্যে মিলবে গুগল এআই প্লাস/প্রো সাবস্ক্রিপশন এবং জিমেইল, ড্রাইভ ও ফটোসের জন্য ৪০০ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থী হতে হবে।
- বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- একটি ব্যক্তিগত জিমেইল (Gmail) অ্যাকাউন্ট থাকতে হবে।
- শিক্ষার্থীর পরিচয় নিশ্চিতকরণের নথি (যেমন: ভ্যালিড স্টুডент আইডি কার্ড বা সাম্প্রতিক সেমিস্টার ফি-এর রসিদ)।
ফ্রি সাবস্ক্রিপশনটি নেওয়ার ধাপসমূহ
১ স্টুডেন্ট অফার পেজে যান
আপনার ডিভাইসের ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট লগইন রেখে গুগল ওয়ান বা জেমিনাই স্টুডেন্ট অফার পেজে প্রবেশ করুন এবং "Get Student Offer" বাটনে ক্লিক করুন।
২ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য দিন
আপনার লোকেশন বা দেশের নাম Bangladesh নির্বাচন করুন। এরপর আপনার বিশ্ববিদ্যালয়ের নাম ও ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৩ শিক্ষার্থী প্রমাণপত্র আপলোড করুন
আপনার বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত স্টুডেন্ট আইডি কার্ড (Student ID) অথবা সাম্প্রতিক সেমিস্টার ফি পরিশোধের রসিদের পরিষ্কার ছবি/পিডিএফ আপলোড করুন।
৪ পেমেন্ট মেথড যোগ করুন
গুগল আপনার তথ্য যাচাই করার পর একটি ডুয়াল-কারেন্সি (Dual Currency) ডেবিট/ক্রেডিট কার্ড বা আন্তর্জাতিক পেমেন্ট সাপোর্ট করে এমন ভার্চুয়াল কার্ড যুক্ত করতে হবে। (প্রথম ১২ মাসের ট্রায়াল চলাকালীন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না।)
0 Comments