মীর জাফরকে তো আমরা খুব ভালোভাবেই চিনি। কিন্তু ইতিহাস কি আমাদের সঠিক সত্যটা জানিয়েছে? নাকি আসল চরিত্রগুলোকে গ্লোরিফাই করে মহান বানানোর চেষ্টা করা হয়েছে?
উসমানী খেলাফতের সেনা কমান্ডার মুস্তফা কামাল আতাতুর্ক (কামাল পাশা)—যাকে নিয়ে রচিত হয়েছে কবিতা, তৈরি হয়েছে মূর্তি এবং বিশ্বের বিভিন্ন দেশে (এমনকি বাংলাদেশেও) যার নামে রয়েছে রাজপথ। কিন্তু কেন তাকে সেক্যুলার ইতিহাসে এতটা "হিরো" হিসেবে তুলে ধরা হলো?
কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত পঙক্তি:
"ওই খেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই
অসুর পুরে শোর উঠেছে, জোরসে সামাল সামাল তাই..."
কেন এত সম্মান ও স্বীকৃতি?
মুসলিম বিশ্বের ১৩০০ বছরের গৌরবোজ্জ্বল খেলাফতকে স্থায়ীভাবে বিলুপ্ত করে মুসলিম রাষ্ট্রে জাতীয়তাবাদ এবং সেক্যুলারিজম প্রতিষ্ঠা করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার।
ইসলামী শাসন ব্যবস্থা এবং মুসলিম উম্মাহর ঐক্যকে ধ্বংস করার কারণেই কি বিশ্বজুড়ে তাকে এতটা তুলে ধরা হয়েছে?
একটি চিন্তা করার মতো প্রশ্ন
আমরা যদি সাধারণ মীর জাফরকে চিনে ঘৃণা করতে পারি, তবে ইতিহাসের এই সত্যগুলোকে উপলব্ধি করার সময় কি এখনো আসেনি?
0 Comments