খ্রিস্টান মিশনারিরা যখন আমাদের দেশে এসেছিল, তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের হাতে ছিল জমিজমা ও ধন-সম্পদ। কিছুদিন বাদেই দেখি—ওদের হাতে চলে এসেছে আমাদের সব জমিজমা, আর আমাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে শুধুমাত্র বাইবেল!
এক আফ্রিকান খ্রিস্টানের গভীর আফসোস আর অনুশোচনার এই বাণীটি শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, এটি আজকের নির্মম বাস্তবতার এক জলন্ত প্রতিফলন। ইতিহাস পুনরাবৃত্তি ঘটে, আর সেই একই চালের মুখোমুখি আমরাও।
আজ খ্রিস্টান মিশনারিরা অতি নীরবে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে। লক্ষ্য করুন বিশেষ কিছু অঞ্চলের দিকে:
বিশেষ করে রংপুর অঞ্চলকে কেন্দ্র করে এবং উত্তরাঞ্চলের বিভিন্ন প্রান্তিক এলাকায় মিশনারিরা সুদূরপ্রসারী প্ল্যান ও নীলকশায় আমাদের ঘরে ঘরে প্রবেশ করছে।
আপনি কি কখনো সচেতনভাবে এই বিষয়গুলো লক্ষ্য করেছেন?
চারপাশের এই নীরব পরিবর্তনের ব্যাপারে আপনি কতটা সোচ্চার?
0 Comments